বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
সাম্প্রতিক নোটিশ

সচরাচর জিজ্ঞাসা

আমাদের মাদরাসাটি বাংলাদেশের গজারিয়া, লালমোহন, ভোলা, এলাকায় অবস্থিত। নিরিবিলি পরিবেশে ইলম ও আমলের উপযোগী পরিবেশে শিক্ষাদান করা হয়।

দারুস্সালাম সিদ্দীকিয়া মাদরাসা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি ইসলামী জ্ঞানের আলো ছড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমরা দ্বীনী (ইসলামী) শিক্ষা যেমন কুরআন হিফজ, নাজেরা, আরবি ভাষা, হাদীস, ফিকহ, আকীদা ইত্যাদির পাশাপাশি মৌলিক সাধারণ শিক্ষাও প্রদান করি।

ভর্তির জন্য শিক্ষার্থী বা অভিভাবককে মাদরাসা অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে অথবা নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশিত ভর্তি ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। এছাড়াও, ইচ্ছুক অভিভাবকগণ অনলাইনেও ভর্তি ফর্ম পূরণ ও জমা দেওয়ার সুবিধা পাবেন। সকল আবেদন যাচাই-বাছাই শেষে ভর্তি পরীক্ষা ও/অথবা সাক্ষাৎকারের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

আমাদের শিক্ষা ব্যবস্থা দারুস সুন্নাহ ভিত্তিক, যেখানে আকীদা, আমল, আদব ও নৈতিকতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি ছাত্রের চারিত্রিক উন্নয়নেও আলাদা মনোযোগ দেওয়া হয়।

আপনি সরাসরি মাদরাসা অফিসে যোগাযোগ করে অনুদান দিতে পারেন অথবা আমাদের বিকাশ/নগদ/ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন। বিস্তারিত জানতে কল করুন: 01710-744490